শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

৯ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা মিয়ানমারের

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১১৪ বিদেশি নাগরিকসহ ৯ হাজারেরও বেশি বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইটের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিক বিবেচনায় প্রতি বছরই কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়। এবারই প্রথম ১১৪ জন বিদেশিসহ ৯ হাজার ৬ শ’জনের বেশি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশটির বিভিন্ন কারাগার থেকে মুক্তির পর সবাইকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নিয়ে যাওয়া হবে।

এদিকে বন্দিদের মুক্তির খবর শুনে কারাগারে বাইরে জড়ো হওয়া শুরু করেছেন মানুষ।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায় মিয়ানমার। তারপর থেকে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দেশটি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। দেশটির তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং সেই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *