মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার-১: ভোট বর্জন করলেন এমপি জাফর আলম

ভোট ডাকাতি ও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। তিনি এই আসনের বর্তমান এমপি। রোববার (৭ জানুয়ারি) বিকেলে তার ফেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি একটি ফেসবুক পোস্টে লেখেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার প্রতিবাদে ভোট বর্জন করলাম।

এর কিছুক্ষণ পরে নিজের একটি ভিডিও বার্তা পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, দুঃখিত, চকরিয়া-পেকুয়াবাসী। আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দেবেন।

তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছেন, নির্বাচনে তার পরাজয় নিশ্চিত। বিষয়টি জানতে পেরে তিনি ভোট বর্জনের কথা বলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *