শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিক্ষকদের উদ্দেশে রুমানা আলী বলেন, ‘যখন বই পড়ার প্রতি তাদের (শিক্ষার্থী) আগ্রহী করে তুলতে পারবেন, তখন বাচ্চারা ঠিকই বইমুখী হবে।
আপনারা ওদেরকে বইমুখী করেন, যাতে জ্ঞান চর্চার জায়গাটা উন্মুক্ত থাকে।’
তিনি আরো বলেন, ‘আমি জানি, ওদের কাছে ইন্টারনেট খুব ভালোভাবে সহজলভ্য। কিন্তু সেটা ওরা কিভাবে ব্যবহার করে? ওরা কিন্তু জ্ঞান চর্চার জন্য ব্যবহার করে না। আপনারা তাদের সহযোগিতা করবেন কোন কোন ওয়েবসাইটে গেলে জ্ঞান বাড়বে, ওদের জীবনটা আরো সুন্দর হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে। এজন্য ভবিষ্যৎ নাগরিকদেরকে এগুলোর (বিজ্ঞান) চর্চা করে যেতে হবে। প্রথমত গবেষণা, তারপর বিজ্ঞান চর্চা। বিজ্ঞান চর্চা থেকেই কিন্তু তুমি গবেষণার দিকে যাবে।যে যেই জায়গা থেকেই পড়ো না কেন, এ চর্চাগুলো যেন অব্যাহত থাকে।’
একটা দেশের বুনিয়াদ হচ্ছে সে দেশের ইতিহাস উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘সবকিছুর পেছনে ইতিহাসগুলো দরকার। জানা দরকার সঠিক ইতিহাস। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিজ্ঞা দিয়েছেন স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হতে হবে। সে জায়গা থেকেই তোমাদের (শিক্ষার্থী) পড়াশোনা চালিয়ে যেতে হবে, গবেষণা চালিয়ে যেতে হবে।
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত এ আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান প্রমুখ।