শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সীমান্তে মর্টার শেল ও বুলেট আতঙ্ক, স্কুল-মাদ্রাসা বন্ধ ঘোষণা

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের গোলাগুলিতে বার বার ছুটে আসছে মর্টার শেল ও বুলেট। এতে ভয়ে আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র অস্থান নিচ্ছেন সীমান্তের অনেকগুলো পরিবার।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সীমান্ত এলাকার ৫টি স্কুল ও তিনটি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয় বলে জানা গেছে। বর্তমানে নাইক্ষংছড়ির উপজেলার ঘুমধুম তুমব্রু ও কক্সবাজারের মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে চলমান ঘুমধুম তুমব্রু সীমান্তে উত্তেজনার কারণে ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়াও এলাকার তিনটি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি সীমান্তের কোনারপাড়া, তুমব্রু, তুমব্রুবাজার, মধ্যমপাড়া, ভাজাবুনিয়া স্কুল পাড়া, হেডম্যানপাড়া ও বাইশফাঁড়ির অনেক লোক মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের মর্টার শেল ও বুলেট আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন শতাধিক পরিবার।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের মর্টার শেল ও বুলেট আতঙ্কের কারণে পাঁচটি প্রাইমারি স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলোর পাঠদান আবার চালু করা হবে।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন দৈনিক জনকণ্ঠকে বলেন, ‘সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যান্তরে গোলাগুলির প্রভাবের কারণে পাঁচটি প্রাইমারি স্কুল ও তিনটি মাদ্রাসা দুপুরের পরে ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল ও মাদ্রাসা গুলি আবার খোলা থকবে।’

উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার আর্মি (বিজিপি) এবং আরাকান আর্মির মধ্যকার চলমান সংঘর্ষের সময় গত ২৭ জানুয়ারি মিয়ানমার থেকে ফায়ারকৃত ১৩টি মর্টার শেল এবং ১ রাউন্ড বুলেট কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি তাৎক্ষণিক বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠায়। ওই ঘটনার প্রেক্ষিতে বিজিবির মহাপরিচালক গত ২৮ জানুয়ারি মিয়ানমারের ফায়ারকৃত মর্টার শেল এবং বুলেট বাংলাদেশে পতিত হওয়ার স্থান পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *