শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
বাংলাদেশে সহ বিশ্বের প্রতিটি মুসলিম দেশে পবিত্র রমজান মাস চলছে। আর এই রমজান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর। তবে কোনদিন ঈদ হবে সেটি নির্ভর করে চাঁদ উঠার উপর।
এদিকে, পবিত্র রমজান মাস শেষে আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আরব আমিরাত।
আরব আমিরাতে জ্যোর্তিবিদ্যা সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ‘হিজরি সন অনুযায়ী আগামী ১০ এপ্রিল বুধবার শাওয়াল মাস শুরু হতে পারে। যদি এদিন শাওয়াল মাস শুরু হয় তাহলে রোজা ৩০টি হবে।’