সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি

চট্টগ্রামে আজ ‘ফাইনাল’

টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তৃতীয় ওয়ানডের দলে জায়গা হারিয়েছেন ওপেনার লিটন দাস। রোববার অনুশীলনের সময় চোট পাওয়ায় আজ অলিখিত ফাইনালে রূপ নেওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না ডান-হাতি পেসার তানজিম হাসান সাকিবেরও। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে তিনশ ছুঁইছুঁই রান করেও হেরেছে বাংলাদেশ। দুটি দিবা-রাত্রির ম্যাচের পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে আজ সকাল ১০টায়।

এদিকে বাংলাদেশের মতো চোট সমস্যায় আক্রান্ত শ্রীলংকা দলও। গতকাল সকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলংকা ক্রিকেট জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজে আর খেলবেন না তাদের বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কা। প্রথম দুটি ম্যাচে চট্টগ্রামে রাতের শিশির ব্যবধান গড়ে দিয়েছে। শেষ ম্যাচে সেই সমস্যা নেই। দিনের ম্যাচ হওয়ায় দুদলের জন্যই সমান সুযোগ থাকবে। তবে চট্টগ্রামে বরাবরই পরে ব্যাট করা দল বাড়তি সুবিধা পায়। সিলেটে টি ২০তেও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়ায়। সেই ম্যাচে জয় পায় সফরকারীরা। ওয়ানডে সিরিজেও একই সমীকরণে এবার আত্মবিশ্বাসী বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমরা ১০০ ভাগ আশাবাদী সিরিজটি জিতব।’ মিরাজ বলেন, ‘শেষ ম্যাচটি দিনের খেলা। এই সময় কেমন কন্ডিশন থাকে আমরা জানি। অবশ্যই আমাদের সুবিধা থাকবে। আগামীকালের (আজ) ম্যাচটি ভালো খেলার চেষ্টা করব।’

২৮৭ রানের লক্ষ্য তাড়া করে সমতায় ফেরানোর পর শ্রীলংকাও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা যে কঠিন চ্যালেঞ্জ সেটাও জানেন অধিনায়ক কুশল মেন্ডিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *