শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ঈদের পরদিন থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী সব জাহাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ইনানীর নৌবাহিনী ঘাট থেকেও সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে  জেলা প্রশাসন।
সোমবার (৮ এপ্রিল) নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।
এর আগে মিয়ানমার সংঘাতে পর্যটকদের চলাচলের ঝুঁকি থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরে কক্সবাজারের নৌবাহিনী ঘাট থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্তটি দেয়া হয়। তবে এবারে  মিয়ানমারের সংঘাতের প্রভাব এখন সেন্টমার্টিনের দিকে ঝুঁকি বেশি হওয়ায়  ঈদের পরদিন থেকে ইনানী নৌবাহিনী ঘাট থেকেও জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট জানান, প্রথমে টেকনাফ দমদমিয়া ঘাঁট থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ থাকলেও মিয়ানমারের সংঘাতের প্রভাব এখন সেন্টমার্টিনের দিকে বেশি। রাখাইনের ওই দিকটায় সংঘাতের খবর বেশি পাওয়া যাচ্ছে। সুতরাং পর্যটকবাহী কোন চলাচল করতে দিয়ে কোন ঝুঁকি নিতে চায় না প্রশাসন।
ইয়ামিন হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোন ঘাট দিয়ে জাহাজ চলাচল করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *