শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়ার নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিল ‘আরাকান আর্মি’

কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদীতে মাছ ধরার সময় ১০ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র সদস্যরা।

বৃহস্পতিবার (২ মে) রাত পৌনে ৮ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে এসব জেলেদের ছেড়ে দেয়া হয়।

উখিয়ার ইউএনও তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা জেলেরা হলেন: উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২) এবং একই ইউনিয়নের পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) ওআয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

স্হানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, বুধবার (১ মে) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফনদীর অংশের মোদিরখালে মাছ ধরছিলেন স্থানীয় ১০ জেলে। এক পর্যায়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির একদল সদস্য অস্ত্রের মুখে এসব জেলেদের জিন্মি করে ধরে নিয়ে যায়। এ খবর প্রশাসনকে অবহিত করার পর থেকেই শুরু হয় উদ্ধার তৎপরতা। দীর্ঘ ৩৬ ঘন্টা পর তাদের উদ্ধার করা হয়।

উখিয়া ইউএনও তানভীর বলেন, বাংলাদেশি ১০ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বুধবার দুপুরে তাকে অবহিত করেন। পরে তাৎক্ষণিক ঘটনাটি বিজিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এরপর থেকে এসব জেলেদের ফেরত আনতে বিজিবিসহ সীমান্ত সংশ্লিষ্টদের তৎপরতা শুরু করে। ‘বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশি ১০ জেলেকে ছেড়ে দেয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘সীমান্তের এপার পৌঁছার পর বাংলাদেশি এসব জেলেদের বিজিবির হেফাজতে নেয়া হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *