বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার সদরে ভোট যুদ্ধে এগিয়ে নুরুল আবছার

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, কক্সবাজার পৌরসভার চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, জনবান্ধব নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের (মোটর সাইকেল প্রতীক) মাঠের জরিপে ভোট যুদ্ধ এগিয়ে রয়েছে খবর পাওয়া গেছে, অপর দিকে অধ্যাপিকা রুমানা আক্তার ভাইস চেয়ারম্যান পদে অনেক বেশি রয়েছে বলে জানান ভোটারারা।
ভোট হলো পবিত্র আমানত। ভোটের সময় নানা কৌশলে এই আমানত নিয়ে নির্বাচিত হওয়ার পর দুনীর্তিসহ নানা অপকর্মে জড়িয়েছে অনেক জনপ্রতিনিধি। ভোটারদের বিশ্বাসের সাথে করা হয়েছে ছিনিমিনি। তাই এবার কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে সাবেক চার বারের পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে নিরাপদ ভাবছেন সাধারণ ভোটারেরা।
ভোটারদের অভিমত, নির্বাচনের ভোটের জন্য সবাই আকুতি-মিনতি করে। কিন্তু নির্বাচিত হওয়ার পর সবাই ভুলে যায়। উল্টো সাধারণ মানুষ তাদের কাছে অনেকটা অনিরাপদ হয়ে উঠে। তবে নুরুল আবছার একজন পরীক্ষিত যোদ্ধা। তিনি শুধু কক্সবাজার নয়, পুরো বাংলাদেশের জন্য নিরাপদ।
ইতোমধ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার। এসময় মানুষের ভালবাসায় তিনি আপ্লূত হন। অনেকেই দোকান ও বাড়ি থেকে সাদাসিধে নুরুল আবছারকে এক পলক দেখতে ছুঁটে আসেন। বুকে জড়িয়ে আপন করে নেয় এই প্রিয় নেতাকে। অনেক মানুষ নুরুল আবছারের ত্যাগ ও উপকারের কথা আবেগপ্রবণ হয়ে তুলে ধরেন।
গণসংযোগ শেষে তিনি বলেন, ‘নির্বাচন হলো মানুষের স্বপ্নের নবায়ন। এতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। তাই বলে অতি উৎসাহী হয়ে পরস্পর কাঁদা ছুড়াছুঁড়ি কোনভাবেই কাম্য নয়। নির্বাচিত হলে সদর উপজেলায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। খেদমত করা হবে দ্বীন ও মানুষের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *