রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ভাসানচর থেকে দলে দলে পালাচ্ছে রোহিঙ্গারা

Oplus_131072

সীতাকুণ্ডে কুমিরা-সন্দ্বীপ ফেরি ঘাট দিয়ে নোয়াখালীর ভাসানচর দ্বীপে সরকারি আশ্রয় কেন্দ্র থেকে দলে দলে রোহিঙ্গা শরণার্থীরা পালিয়ে আসছে চট্টগ্রামে। তারা কুমিরা এলাকায় আসার পর ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্নস্থানে।

এ ঘাট দিয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা পুলিশের হাতে মাঝে মধ্যে আটক হলেও বেশিরভাগ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পেয়ে যায়। রোহিঙ্গারা পালিয়ে আসার খবর কুমিরা নৌ পুলিশকে জানানোর পরও পুলিশ তাদের আটক করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ৮-১০ জনের একটি রোহিঙ্গা শরণার্থী দল সন্দ্বীপের গুপ্তছড়া থেকে লঞ্চে করে চট্টগ্রামের কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাটে আসে। বিষয়টি কুমিরা নৌ পুলিশের ইনচার্জ নাছির উদ্দীনকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

নকে ফোনে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

এলাকাবাসীরা জানান, প্রতিদিন সন্দ্বীপ থেকে কুমিরা ঘাটে আসা সব যাত্রীদের যদি নৌ পুলিশ এনআইডি কার্ড যাচাই করত তাহলে প্রতিদিন পালিয়ে আসা অনেক রোহিঙ্গা ধরা পড়তো।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. নাছির উদ্দীন যুগান্তরকে বলেন, আমি এ ব্যাপারে সংবাদ পেয়ে ঘাটে নৌ পুলিশ পাঠালেও কোনো রোহিঙ্গা শরণার্থীকে পাওয়া যায়নি। সম্ভবত তারা ততক্ষণে পালিয়ে গেছে।
সুত্র: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *