বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নাফনদীতে চোরকারবারিদের গুলিতে ২ বিজিবি সদস্য আহত

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। আহত দুই জন বর্তমানে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজিবির টেকনাফের নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় নাফনদীর রহমানের খাল নামক স্থানে একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি’র টহলদলও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এতে চোরাকারবারী দলের গুলিতে বিজিবির ২ সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবি’র টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি বর্ষণ করতে করতে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। বর্তমানে গুরুতর আহত বিজিবি সদস্য দু’জন রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজিবির এই কর্মকর্তা আহত দুই সদস্যের নাম জানাননি। তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে গুলিবিদ্ধ হয়ে আহত দুই জনের একজন ল্যান্স নায়েক জুয়েল বড়ুয়া এবং অপর জন সিপাহী নন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *