বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষনেতা আকিজসহ গ্রেফতার ৫

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (১০ জুন) দুপুরে কক্সবাজারের র‌্যাব-১৫-এর কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন জানায় আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে। রবিবার রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪-এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব ১৫-এর অধিনায়ক।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-৫ সি/ব্লকের মৃত আবুল বাশার প্রকাশ মৌলভী নাছেরের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), ক্যাম্প-৬ এর ডি/ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে মোহাম্মদ ফয়সাল ওরফে মাস্টার ফয়সেল (২৮), ক্যাম্প-২০ এর এক্সটেনশন এস/৪ বি/৫ এর মৃত মৌলভী রহমত উল্লাহর ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), ক্যাম্প-৮ এর বি/ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে মো. সালাম প্রকাশ মাস্টার সালাম (২০) ও ক্যাম্প-২২ এর আনু মিয়ার ছেলে মোহাম্মদ জুবায়ের (২৪)।

র‌্যাবের দাবী আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪ -এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *