বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

দেশের মানুষের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে-কক্সবাজারে খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে খাদ্যের কোন অভাব নেই। এখন জনগণের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খাদ্য অধিদপ্তরের রেস্ট হাউজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের কাজ করতে হবে। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পদোন্নতি কিংবা পদায়নের জন্য ফিট লিষ্ট তৈরি করে যোগ্য ব্যক্তিকে পদোন্নতি যেমন দেওয়া হচ্ছে তেমনি অনিয়ম করলে তাকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন,খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: জাকারিয়া ,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চট্রগ্রাম এস এম কায়সার আলী ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কক্সবাজার মো: আব্দুর রহমান।

এর পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নবনির্মিত তিন তলা বিশিষ্ট রেস্ট হাউজের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *