বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শনিবার (২৯ জুন) গভীর রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ১৯৯৫ সালে কিশোরী শওকত আরা বেগমকে অপহরণ করে কামরুল ইসলাম ও তার ভাই সেলিম। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর রুমির মা বুলবুল আক্তার বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। ১৯৯৯ সালে আদালত ওই মামলায় দুই আসামিকে ১০ বছরের সাজা দেন। একই সাথে অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সাজা জারি করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত দুই ভাই।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে ১০ বছর করে সাজা পরোয়ানা রয়েছে। বর্তমানে কামরুলের ছেলে-মেয়ে এবং নাতি পর্যন্ত হয়ে গেছে।