বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক সভাপতি ওসমান গণি হত্যা মামলার ৩নং আসামী সেলিম চৌধুরী তাঁর মিশন শেষ করে, নিজেকে জাহির করতে সাধু সেজে কালামারছড়া মঈনুল ইসলাম আলীম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে। সেলিম চৌধুরী মঈনুল ইসলাম মাদ্রাসা পরিচালনা কমিটিতে সভাপতি হওয়ার জন্য তদবির শুরু করার খবরে ছাত্র/ ছাত্রী ও অভিভাবক মহলে আতংক বিরাজ করছে। অভিভাবকরা এ আতংক কাটিয়ে উঠতে এবং মাদ্রাসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যবস্থা রাখতে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং মাদ্রাসা বোর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন। সেলিম চৌধুরীসহ একদল বিপদগামী দুর্বৃত্তের হাতে ২৯/০৩/২০১২ সালে রাত্রে বেলায় নির্মমভাবে খুন হন ওসমান চেয়ারম্যান । ওসমান চেয়ারম্যান হত্যা কান্ডের পর মহেশখালীর আওয়ামী পরিবারের মাঝে নেমে আসে চরম হতশা। পরে এ ঘটনায় জড়িত দের বিরুদ্ধে, নিহতের ছেলে এড এইচএম নোমান শরীফ বাদী হযে একটি হত্যা মামলা দায়ের করেন মহেশখালী থানায় ৩১/০৩/১২ ইং তারিখে। ওই মামলার ৩নং এজাহার নামীয় আসামী সেলিম চৌধুরী। এছাড়াও সেলিম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অসংখ্য মামলা রযেছে থানায়। সেলিম চৌধুরী যদি মাদ্রাসা পরিচালনা কমিটির পদে আসে তা হলে শিক্ষার পরিবেশ উন্নতির চেয়ে অবনতি হবে বেশি; এমনই ধারনা পোষন করছে অভিভাবক বৃন্দ।