শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলি : নিহত ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসীদের পৃথক গোলাগুলিতে এই দু’জন নিহত হয়েছেন।

নিহতদের একজন হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫) ও অপরজন কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের কবির আহম্মদ (৩৫)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,

উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ১০-২০ জন সন্ত্রাসী কবির আহম্মদকে ছুরি আঘাত ও গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অপরদিকে উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল বশরকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়।

মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, সন্ত্রাসীরা আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা ৪ নম্বর ক্যাম্পের সি/২ ব্লকের ছেঁড়া কাটাতারের মধ্য দিয়ে ক্যাম্প এলাকায় প্রবেশ করে।

পরে কবির আহম্মদকে এলাকার বাইরে আনুমানিক ৫০০ গজ দূরবর্তী বাঙালি এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এ সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *