বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনার জেরে দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় রাত ১০টার পর দুই ঘণ্টা দুই গ্রুপের মধ্যে তিন শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হ্নীলা পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা শীর্ষ মাদক কারবারি রমিজ ও আরমানের নেতৃত্বে প্রতিদিন ভারী অস্ত্রের মহড়ায় ও রোহিঙ্গা ডাকাতদের সহযোগিতায় মিয়ানমার থেকে ইয়াবার চালান দেশে আসে। এ দুই গ্রুপ সীমান্তের একই পয়েন্ট দিয়ে ইয়াবার চালান আনা-নেওয়া করায় তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *