মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে মালয়েশিয়া পাচারকালে গোপন আস্তানা থেকে ১২ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ১২রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

এ সময় পাচারকাজে জড়িত চারজনকে আটক করা হয়।
সোমবার (৪নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়।এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে তিন নারী ও নয় শিশু রয়েছে। উদ্ধার রোহিঙ্গারা সকলে উখিয়া বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী এলাকার মোঃ কাশেমের ছেলে নুরুল আমিন (২৫) একই এলাকার কেফায়েত উল্লাহ ছেলে নুরুল আফসার (১৯) হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মোঃ আল আমিন (২৪)।

ওসি গিয়াস উদ্দিন জানান,সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজার থেকে ৫০০গজ দূরে ফয়সালে লিজকৃত জায়গা সুপারি বাগানের ভিতর সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে। এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল।পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়।পরে ফয়সালের সুপারি বাগানে তল্লাশি চালিয়ে ৩ নারী ও ৯শিশুকে উদ্ধার করা হয়।ওসি আরও জানান,উদ্ধার করা ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *