রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মঙ্গলবার (৫ নভেম্বর)। দুপুর ১২টার দিকে ট্রেনযোগে চট্টগ্রামে পোঁছানোর কথা রয়েছে তার। রেলস্টেশনে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে সংবর্ধনা জানাবেন।
এরপর হযরত আমানত শাহ (রহ.) এর মাজার জেয়ারত শেষে লালদীঘির পাড় চসিকের নতুন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বসবেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন। এরপর সন্ধ্যায় নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করবেন।