মোহাম্মদ শাহজাহান রামু প্রতিনিধি,
গত ৯ই ডিসেম্বর ২৪ই রোজ সোমবার সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় খুনিয়া পালং মির্জা আলী সওদাগরের দোকান এলাকার একটি করাত মিল থেকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের আওতাধীন দারিয়ার দীঘি বিটের সামাজিক বনায়ন থেকে চুরি হওয়া গাছের সন্ধান পেয়ে বিট কর্মকর্তা ও উপকার ভোগীদের সমন্বয়ে একটি টীম সতেরো মাথা গাছ উদ্ধার করেন।
এসময় গাছ চোর সিন্ডিকেটের সদস্য দক্ষিণ খুনিয়া পালং এলাকার হাবিব উল্লাহর পুত্র মোহাম্মদ রশিদ প্রকাশ রোহিঙ্গা রশিদ(৩৫),ও তার ভাই মোহাম্মদ হোছন প্রকাশ মান্নিয়া(৩০),একই এলাকার ছৈয়দ আলমের পুত্র ফোরকান(২৮),উত্তর কম্বুনিয়া এলাকার মৃত আব্দু শুক্কুরের পুত্র আব্দুর রহমান প্রকাশ আব্দুইয়া(২৬) এবং দক্ষিণ খুনিয়া পালং এলাকার শামশুল আলমের পুত্র জাগির হোছন(৩০)সহ অজ্ঞাত ৩/৪জন মিলে সন্ত্রাসী কায়দায় বনবিভাগ ও সামাজিক বনায়নের উপকার ভোগী সদস্যদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়।
এসময় সামাজিক বনায়নের উপকার ভোগী দক্ষিণ খুনিয়া পালং এলাকার বাসিন্দা নুর আহমদ সওদাগরের পুত্র আনিছুর রহমান ও একই এলাকার মৃত অছিয়র রহমানের পুত্র শামসুল আলম আহত হয়।
আহত আনিসুল ইসলাম জানান আমরা জানতে পারি যে গত রাতে আমাদের বাগান থেকে গাছ চোরি হয়েছে তার পর আমরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করি পরে এক সুত্রে জানতে পারি যে গাছ গুলো দক্ষিণ খুনিয়া পালং মির্জা আলী সওদাগরের দোকান সংলগ্ন একটি করা মিলে বর্তমানে গাছ গুলো রয়েছে জানার পর বিষয়টি দারিয়ার দীঘি বিটের বিট কর্মকর্তা ইজরাইলকে অবগত করি।তার মায়ের অসুস্থ জনিত কারণে সে ছুটিতে থাকায় আফারেজু বিটের বিট কর্মকর্তা ও খুনিয়া পালং বিটের বিট কর্মকর্তা ও দারিয়ার দীঘি বিটের এক বন রক্ষক জুলহাস ও সামাজিক বনায়নের কয়েকজন উপকার ভোগী সহ ঘটনাস্থলে গিয়ে গাছ গুলো উদ্ধার করতে সক্ষম হয়।পরে গাছ চোরদের সাথে আমাদের সংঘর্ষ হয় এবং আমি ও আমার চাচা শামসুল আলম আহত হয় আমি এই চোর সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
দারিয়ার দীঘি বিটের বিট কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন জানান আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই ও ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।