বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র সচিব

কক্সবাজার  ৭১ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা-দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

সোমবার সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

 

পররাষ্ট্র সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা-দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন সময়ের বক্তব্য সরকার ভালোভাবে নিচ্ছে না তা জানানো হয়েছে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা ইস্যুতে আলোচনা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ইস্যুতে একটি গ্যাপ আছে, আমরা আশা করি এ বৈঠকের পর তা দূর হবে।

 

শেখ হাসিনা অবস্থান করলেও তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে ঢাকাকে দিল্লি আশ্বস্ত করেছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
লিখিত বক্তব্যে পররাষ্ট্র সচিব বলেন, আপনারা জানেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। এই পরিপ্রেক্ষিতে কনসালটেশনসে উভয় প্রতিনিধিদল বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *