বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নিউজের ভয় দেখিয়ে চকরিয়া থানার ওসির কাছে চাঁদা দাবি ! আটকে গেলেন পুলিশের জালে

নুর মোহাম্মদ মানিক, চকরিয়া(কক্সবাজার):

মনছুর আলম মুন্না (৩৫)। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ বড় বিলের গর্জনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে। সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন। এবার অনিয়ম আর দূর্ণীতির সংবাদ ছাপানোর হুমকি দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে মোটা অংকের  চাঁদা দাবি করে ফেঁসে গেলেন মামলার জালে।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজারের সদর এলাকা থেকে মনছুর আলম মুন্নাকে গ্রেপ্তার করে চকরিয়া থানার একদল পুলিশ। পরে নিয়ে আসা হয় চকরিয়া থানায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, গত ২৪ ডিসেম্বর মনছুর আলম মুন্না সাংবাদিক পরিচয় দিয়ে ০১৮১৬-৯৪৬১৫৭ হতে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার (০১৯১৭-২৪৬৬৪১) বানোয়াট, মিথ্যা এবং অবমাননাকর বিভিন্ন কথা লিখে একটি সংবাদ লিখে পাঠান। এ সংবাদ পত্রিকায় সিরিজ আকারে ছাপানো হবে বলেও জানান। পরবর্তীতে তিনি কৌশলে আমার কাছ থেকে চাঁদা দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। পরে চাঁদা দাবির ঘটনায় চকরিয়া থানায়  মামলা দায়ের করি। মামলার প্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলেও জেনেছি। তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় চাঁদাবাজি, পর্ণোগ্রাফিসহ ৪-৫টি মামলা রয়েছে। এছাড়াও এর আগে তিনি র‌্যাব-১৫ ও কক্সবাজার সদর থানা পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *