সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি

রামুতে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

কামাল শিশির, রামু :

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় নুরুল আবছার (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দুপুর ২টার দিকে রাবেতা হাসপাতাল গেট সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের রাবেতা ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসার শিক্ষক এবং উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের আলী আকবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের অর্থায়নে এতিম ও অসহায় শিশুদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নুরুল আবছার। এসময় বেপরোয়া গতির কক্সবাজারগামী একটি ট্রাক (নং- চট্ট মেট্রো ১১-১৭০০) তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *