শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, এর পরিণতি হবে ভয়াবহ: আয়াতুল্লাহ আলী খামেনি

ইরান-ইসরায়েল উত্তেজনা যখন পূর্ণমাত্রার সংঘাতের পথে অগ্রসর হচ্ছে, তখন জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শনিবার (১৪ জুন) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে তিনি ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেন এবং বলেন, “ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, এর পরিণতি হবে ভয়াবহ।”

পার্স টুডে জানায়, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের সামরিক ও বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার প্রেক্ষাপটে এ ভাষণ দেন খামেনি। ভাষণের শুরুতেই তিনি নিহতদের ‘শহীদ’ হিসেবে শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, “কয়েকজন প্রিয় কমান্ডার, বিজ্ঞানী ও নিরপরাধ নাগরিক শাহাদাত বরণ করেছেন। এটি একদিকে শোকাবহ, অন্যদিকে গর্বের—কারণ তাঁরা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন।”

খামেনি সতর্ক করে বলেন, “ইসরায়েল ভুল করছে যদি ভাবে একবারের হামলায় দায় শেষ হয়েছে। আসল যুদ্ধ শুরু করেছে ওরাই। ইসলামি প্রজাতন্ত্র এর জবাব দেবে—এমন জবাব, যা তারা কখনও ভুলতে পারবে না।”

তিনি জানান, ইরানের সেনাবাহিনী, আইআরজিসি, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ইউনিট সম্পূর্ণ প্রস্তুত। দেশ ও জনগণ সেনাবাহিনীর পক্ষে ঐক্যবদ্ধ।

খামেনি আরও বলেন, “আমরা ঈমানদার ও ঐক্যবদ্ধ জাতি। আমাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না। যারা ইরানকে দমিয়ে রাখতে চায়, তারা বড় ভুল করছে। আল্লাহর ইচ্ছায়, বিজয় আমাদের হবেই।”

বিশ্লেষকরা খামেনির এ ভাষণকে সম্ভাব্য পূর্ণমাত্রার সামরিক প্রতিক্রিয়ার পূর্বাভাস হিসেবে দেখছেন। তাদের মতে, সংঘাত আরও তীব্র হলে এটি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব গোটা বিশ্বে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *