শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মিয়ানমারে পাচারকালে এনার্জি ড্রিংকস ও সারসহ আটক ৬

কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ৮ লাখ টাকার ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২টি ‘রয়েল টাইগার’ এনার্জি ড্রিংকসসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৪ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ডের একটি দল কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি দ্রুতগতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটি আটক করা হয়।

তল্লাশিতে ৭ লাখ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২টি রয়েল টাইগার ড্রিংকস পাওয়া যায়। আটককৃত ৬ জনই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।

পরে জব্দকৃত সার ও এনার্জি ড্রিংকস কক্সবাজার কাস্টমসে এবং আটককৃত পাচারকারী ও বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, ‘চোরাচালান ও অপরাধ দমনসহ দেশের উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *