শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়ায় পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান : আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজার আদালতে

পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।

গত বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টা থেকে উপজেলার জালিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। উখিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের সংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা।

গ্রেফতারকৃতরা হলেন,ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মনজুর আলম, মাদক মামলার এজাহারভুক্ত আসামি শামীম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অলি আহমেদ, সাধারণ নাগরিক তারেক আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকবুল হোসেন মিথুন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দানু মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল বশর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মঞ্জুর ওরফে আবুল মঞ্জুর ও মোঃ জুবায়ের।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *