বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও খুঁটি সাজাচ্ছেন : প্রেসসচিব

অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।’

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রেসসচিব।

ওই পোস্টে তিনি বলেন, গত সপ্তাহে সিরডাপ অডিটরিয়ামে প্রেসার গ্রুপের ওপর আমার দেওয়া বক্তব্যের কিছু অংশ এখানে দেওয়া হলো। আশা করি, এই বক্তব্য ‘প্রেসার গ্রুপ’ বিষয়টি নিয়ে সংশয় দূর করবে!তিনি বলেন ‘বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন হচ্ছে! কেননা, সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১৫ বছরে তো তার (প্রেসার গ্রুপ) মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি।’তিনি বলেন, “সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তার যে কনসার্ন—গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন– ‘এদের খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’, কেউ কি বলেনি? এরা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের। এখন এই জিনিস তো আবারও পুনরাবৃত্তি হতে পারে। এই ভয় থেকে এই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘এটার সমাধান কী, সব দায়-দায়িত্ব সরকারের ওপর চাপিয়ে দিচ্ছেন, সরকার যতটুকু পারে, সেই কাজটা সরকার করছে। যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছেন। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *