রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

কক্সবাজার ৭১ ডেস্ক:

চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই চূড়ান্ত তারিখ জানানো হয়েছে। তবে এবারের যাত্রায় হজযাত্রী ও এজেন্সিগুলোর জন্য বেশ কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

২৫ জানুয়ারির মধ্যে যে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা লাগবে হজযাত্রীদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের হজে কোনো এজেন্সি চাইলেই সব হজযাত্রীকে একবারে পাঠাতে পারবে না। প্রতিটি এজেন্সিকে তাদের মোট যাত্রীর অন্তত ২০ শতাংশ পাঠাতে হবে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে। এছাড়া প্রথম ও শেষ পর্যায়ের ফ্লাইটে টিকিট ইস্যুর হার ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই সীমার কম বা বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

সৌদি সরকারের নিয়ম মেনে এবার একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে পাঠানোও বাধ্যতামূলক। মূলত জেদ্দা ও মদিনা বিমানবন্দরে চাপ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট তিনটি সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

2 responses to “হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা”

Leave a Reply to Max2476 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *