শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও লুৎফর রহমান কাজল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন আরআরআরসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওবায়দুল্লাহ, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো মহিউদ্দিন আহমেদ জেলা প্রশাসক মো আব্দুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে কর্নেল এসএম খায়রুল আলম কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লে কর্নেল আবু নাইম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এনপিপির কেন্দ্রীয় নেতা এসএম সুজাউদ্দীন সুজা এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাশেম অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব এডিএম শাহেদুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন সহ কক্সবাজারের বিচার বিভাগ আইনশৃংখলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কক্সবাজারের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন  কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান  সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এসএম জাফর আলম, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সফওয়ানুল করিম প্রমুখ। ইফতার মাহফিলে কক্সবাজারের সিনিয়র  সাংবাদিকরা।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায় মানুষের সামনে উঠে আসে। তাই গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *