সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি

প্রেস বিজ্ঞপ্তি

গতকাল কক্সবাজারে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে ব্যস্থতম সময় পার করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ-সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে হতদরিদ্র ১১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় খুরুশকুল ইউনিয়ন পরিষদ মাঠে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস হলো ইবাদতের বসন্তকাল এবং সওয়াব অর্জনের সেরা সময়। এ মাসে প্রতিটি নেক কাজের সওয়াব আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন। রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটা অনেক সৌভাগ্যের। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে”।

 

বিতরণকৃত ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- ৮ কেজি চাল, ২ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ২ কেজি মুড়ি, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং ২ কেজি লবণ।

 

এরপর বেলা ১১টার দিকে রামু উপজেলা চত্বরে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তিনি নিজ হাতে অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেন। পরে তিনি রামু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, কৃষি জমির মাটি কাটা, পাহাড় কাটা বন্ধ করা, সড়কের যানজট নিরসন ও নিরাপত্তা বজায় রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা এবং পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *