মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে আত্মস্বীকৃত ইয়াবা কারবারি একরাম বাহিনী হামলায় নুরুল হক ভূট্টো নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরো তিনজন গুরুত্বর আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতরা হলেন, আব্দুর শুক্কুর (৩০), মোহাম্মদ ফিরোজ (৩০), গুরা মিয়া।
রবিবার (১৫ মে ) বিকেল সাড়ে পাঁচটার টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনা স্থলে আমি নিজেই গিয়েছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
টেকনাফ সদর ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক বলেন, ইউপি নির্বাচনের শত্রুতার জেরধরে আমাকে না পেয়ে জেটাতো ভাই নুরুল হক ভুট্টো কে দা,কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
বাকি তিন জনের অবস্থা খুবই আশংকাজনক বলে দাবি করে তিনি বলেন ,তাকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসী একরাম গ্যাং। মৌলভী পাড়ার একরাম,আব্দুর রহমানসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা,কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। খবর পেয়ে লোকজন এগিয়ে আসলে তাদেরও কুপানো শুরু করে দেয়।
স্থানীয় সূত্রে জানায়, টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়ার এলাকার একরাম একজন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছে মানুষ খুন করা ,এলোপাতাড়ি কুপানো এগুলি স্বাভাবিক বিষয়ের মতো। ইয়াবা ব্যবসা করে হাজার কোটি টাকার মলিক হওয়ায় তারা মানুষকে পশুর মতোও মূল্যায়ন করে না। এদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস করে না। এলাকার মানুষ তাদের কাছে জিম্মি ! এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
উল্লেখ যে, টেকনাফ সদরের মৌলভী পাড়ার এই ইয়াবা ডন কুখ্যাত একরাম বাহিনীর প্রধান একরামের বদলে প্রাণ গেছে টেকনাফের যুবলীগ নেতা ও কাউন্সিলর একরামুল হকের। তাকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অতি জরুরী বলে মনে করছেন সচেতন মহল।