শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বাহারছড়ায় ডা*কা*তি মামলায় এক মেম্বারের ছেলে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :

টেকনাফের বাহারছড়া-হোয়াইক্যং ঢালা থেকে বেশ কয়েকটি ডাকাতিতে সরাসরি জড়িত পলাতক এক সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার(৭ জুলাই) রাতের বেলা বিশেষ সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে স্থানীয় উত্তর শিলখালী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ’র পুত্র শহিদুল্লাহ(৩০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাম্প্রতিক ডাকাতির অভিযোগে টেকনাফ মডেল থানার মামলা নং ২৮/৪২১৷ ধারা ৩৯৯ ও ৪০২। এবং মামলা নং ২৯/৪২২। ধারা অস্ত্র আইনে ১৯(এ) ও টেকনাফ থানা মামলা নং ৬৯/৫৮৩ । ধারা ৩৯৫/৩৯৭ এর আবু হুরাইরার সহযোগী হিসেবে পলাতক আসামির ছিল।

উল্লেখ্য,এর আগে আবু হুরাইরা মোহাম্মদ (২৬), একই এলাকার মৃত, নুরুল কবিরের ছেলে মোরশেদ আলম (২১), ঝুপপাড়া এলাকার হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম (৩৮)। মোঃ সাকিল (২০), আবু বক্কর(২৫) গিয়াস উদ্দিন(২০) আরমান(২২) সিরাজুল মোস্তফা(২৫) মোক্তার(২৫)মোঃ আমানউল্লাহ (২৪), মোঃ আরাফাত (২৭), মোঃ সাকিব হাসান (২৪), মোঃ নুরুল আমীন (২৫), মোঃ আইয়েছ ওরফে আজিজ (২২) র‌্যাবের হাতে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ শহীদুল্লাহ’কে আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন,” তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই দীর্ঘদিন পলাতক ছিল এবং আবু হুরাইরাকে অস্ত্র সরবরাহ করেছিল। তাকে টেকনাফ মডেল থানা হয়ে কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *