মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

হারের লজ্জা ভুলতে জয়ের মিশনে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:
টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জা ভুলতে আজ হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট টিম।

শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টস চ্যানেলে।

জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ সিরিজ হারলে সেটি হবে বড় ধরনের অঘটন হবে। ২০১৩ সালের পর থেকে জিম্বাবুয়ের কাছে কোনো সিরিজ হারেনি টাইগাররা। ওই বছর ঘরের মাঠে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো জিম্বাবুয়ে।

ওই সময় থেকে এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সব ম্যাচে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। আজ বাংলাদেশ যখন তিন ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে নামবে তখন তাদের নজর থাকবে জয়ের সংখ্যাটা ২০’এ নেয়া। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫০টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৮টিতে।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে স্কোয়াড

রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, তারিসান মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *