মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

এশিয়া কাপ খেলতে সন্ধ্যায় দেশ ছাড়ছে টাইগাররা

৭১ অনলাইন ডেস্ক:

এশিয়া কাপে অংশগ্রহণ করতে আজ মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু হবে।

২৭ আগস্ট থেকে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন অবশ্য দলে কিছু পরিবর্তন এসেছে। এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরু হাসান সোহান শেষ মুহূর্তে চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন।

অন্যদিকে শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দিন কয়েক আগে ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফরে শতক হাঁকানোর পুরস্কার হাতেনাতে পেলেন তিনি।

এদিকে এশিয়া কাপে স্বীকৃত ওপেনার-সংকটে ভুগছিল বাংলাদেশ। এনামুল হক বিজয় এবং নবাগত পারভেজ হোসেন ইমন ছাড়া দলে ছিলেন না কোনো ওপেনার। আর নাঈম শেখের অন্তর্ভুক্তিতে ওপেনিংয়ে আরেকটি অপশন পেল বাংলাদেশ।

এই আসরে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফদের মাঝেও বড় পরিবর্তন এসেছে। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এশিয়া কাপে বাংলাদেশকে খেলতে হবে হেড কোচ ছাড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *