মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারালে ম্যাচ জেতা কঠিন : সাকিব

৭১ অনলাইন ডেস্ক:

পরাজয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে মোহাম্মদ নবীরা। ম্যাচ হেরে হতাশা ঝরেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে ম্যাচ জেতাটা কঠিন। তবে দারুণ বোলিং করে আমাদের বোলাররা আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। আফগানিস্তান সত্যিই খুব ভালো খেলেছে, তাদেরকে ক্রেডিট দিতেই হবে। মোসাদ্দেক ভালো খেলেছে। তবে আমাদের অন্যদের আরো অবদান রাখা উচিত ছিল। ‘

আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরানের প্রশংসা করেছেন সাকিব, ‘আমরা জানি যে নাজিবুল্লাহ (জাদরান) খুবই বিধ্বংসী ব্যাটসম্যান। ওদের যখন ৬০ রান দরকার তখন মনে হয়েছিল আমরা জিতব। সব কৃতিত্ব নাজিবুল্লাহর। ‘

আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জয়ী দলই যাবে সুপার ফোরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *