সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি

বিসিবির সভাপতি হয়ে যা বললেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে নতুন সভাপতি। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার পরিচালকদের ভোটে আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দায়িত্ব পালন করবেন বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত।

সভাপতি নির্বাচিত হওয়ার পর বিসিবি কার্যালয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বুলবুল তুলে ধরেন তার ‘সভাপতি হওয়ার জার্নি’। তিনি বলেন, ‘আমার নতুন একটা ভূমিকা আজকে শুরু হলো। এটার ছোট্ট একটা জার্নি আছে। আমি বাংলাদেশ দল থেকে খেলোয়াড় হিসেবে অবসর নিইনি, কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তারপর গত ১৯ বছর ধরে আমি ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি ও এসিসিতে। এখন এটা আমার জন্য নতুন উচ্চতার পরীক্ষা ও সুযোগ।’

তিনি জানান, গত এপ্রিল মাসের শেষ দিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একটি ফোন কল পান, যেখানে তাকে দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই মুহূর্তকে জীবন পরিবর্তনের বলেই উল্লেখ করেছেন বুলবুল।  ‘আমি অপেক্ষা করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়েছি তখন পেছনে তাকাইনি।’ বলেন দেশের প্রথম এই সেঞ্চুরিয়ান।

ক্রিকেটকে এগিয়ে নেয়ার ব্যাপারে বলতে গিয়ে বিসিবির ১৬তম এই সভাপতি বলেন, ‘দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। আমাদের দেশে কী ক্রিকেট আছে, সেটাকে আরও এগিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি ১১ জন নয়, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আমরা একটা দল হিসেবে কাজ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *