বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ঈদগাঁওর ইসলামাবাদ থেকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

মোবারক উদ্দিন নয়ন:
কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৪ টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।
১১/০৪/২০২২ তারিখ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রামের উত্তর পাশে নির্মাণাধীন নতুন রেললাইনের উপর সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল আনুমানিক একই তারিখ আনুমানিক ২১.৩৫ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে নুরুল কাদের (৫২), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত সুফিয়া খাতুন, সাং-পশ্চিম টেকপাড়া, ০১ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, জেলা- কক্সবাজার’কে আটক করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ০২ টি ওয়ানশুটার গান, ০২ টি থ্রিকোয়ার্টার গান, ০৬ রাউন্ড কার্তুজ ও ০২ টি ছুরি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *