মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কিছুই জেতা হয়নি, কিছুই অর্জিত হয়নি: তুরস্ককে হারিয়ে রোনালদো

বিশ্বকাপ থেকে পর্তুগালের দূরত্ব আর একটি জয়। বৃহস্পতিবার বাছাইপর্বের প্লে অফ সেমিফাইনালে তারা হারিয়েছে তুরস্ককে। ফাইনালে নর্থ মেসিডোনিয়াকে হারালেই কাতার বিশ্বকাপের টিকিট মিলবে। তুর্কিদের ৩-১ গোলে হারিয়েও তাই মাটিতে পা রাখছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচ শেষ হওয়ার পর ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ‘যুদ্ধের’ ঘোষণা দিলেন, যার শেষ এখনো হয়নি। তাদের সবচেয়ে বড় উদ্দেশ্য বিশ্বকাপে ওঠা যে এখনো পূরণ হয়নি।

ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘প্রথম ধাপ ফেললাম আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করার পথে। এখনো কিছুই জেতা হয়নি, কিছুই অর্জিত হয়নি। আমাদের আন্তরিক থাকতে হবে এবং মনোযোগ ধরে রাখতে হবে। প্রতিপক্ষকে সমীহ করছি, কিন্তু সবসময় আমাদের সামর্থ্যের ওপরও বিশ্বাস রাখতে হবে। শক্তিশালী পর্তুগাল! কাতারে চলো।’

আগামী ২৯ মার্চ পোর্তোয় ঘরের মাঠে পর্তুগাল ফাইনাল খেলবে ইতালিকে হারিয়ে ফুটবল বিশ্বকে হতবাক করা মেসিডোনিয়ার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *