মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব

৭১ অনলাইন ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার (২৯ মার্চ) গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, ‘উনি (সাকিব) প্রায় সময়ই তো থাকেন না। থাকাটাই বরং সৌভাগ্যের মনে হয়। উনি থাকলে টিম কম্বিনেশন অনেক সহজ হয়ে যায়। একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলার খেলানো যায়।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষেই সাকিব জানতে পারেন তার ছেলে-মেয়ে, মা ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু দেশের স্বার্থে তৃতীয় ওয়ানডের জন্য আফ্রিকায় থেকে যান তিনি। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে ২০ বছর পর আফ্রিকার মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

এরপর জরুরিভিত্তিতে দেশে ফেরেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। এতে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তকে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *