মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কাতার বিশ্বকাপে নজর কাড়লেন ঘানিম আল মুফতাহ

৭১ অনলাইন ডেস্ক:

ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে বহু প্রতিক্ষিত কাতার বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ২০ বছর বয়সী কাতারি ইউটিউবার ঘানিম আল মুফতাহ। তিনি এবারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও।

ঘানিম আল মুফতাহ আগে থেকেই মটিভেশনাল বক্তব্যের জন্য পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। ২০১৮ সালে কাতার বিশ্ববিদ্যালয়টিডিএক্সে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি। সেখানে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

তিনি কডাল রিগ্রেশন সিন্ড্রোমে আক্রান্ত। এটি এমন একটি রোগ, যা শরীরের নিচের অংশের বৃদ্ধিতে প্রভাব ফেলে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মেরুদণ্ডসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, মূত্রাশয় ও অন্ত্র।

ঘানিম আল মুফতাহ কাতারে জন্মগ্রহণ করেছেন। কাতার ফুটবল বিশ্বকাপে ফিফা তাকে অ্যাম্বাসেডার হিসেবে নিয়েছে।

লফবরো ইউনিভার্সিটির রাজনীতি বিষয়ের শিক্ষার্থী ঘানিম আল মুফতাহ বলেছেন, ফিফা বিশ্বকাপের একজন অ্যাম্বাসেডার হিসেবে আমি মানবতার জন্য আশা, অন্তর্ভুক্তি, শান্তি ও ঐক্যের জন্য বার্তা দিতে চাই।

মানব কল্যাণমূলক কাজও করেন তিনি। প্রতিষ্ঠা করেছেন একটি সংস্থা। এর মাধ্যমে হুইলচেয়ার বিতরণ করে থাকেন ঘানিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার ৩০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। ২০১৪ সালে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ এইচএইচ এর মাধ্যমে তাকে শান্তির দূত হিসেবে মনোনীত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *