মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মেসির খেলায় মুগ্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিায় যোগ

আর্জেন্টিনা দলের লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগদান করেছেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে হাবিবপুর এলাকায় ইউপি সদস্য আবুল হোসেন তুষারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দেয়া ওই যুবকের নাম জুয়েল রানা (৪৫)। তিনি উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার বাসিন্দা। সদ্য আর্জেন্টাইন সমর্থক দলে যোগ দেয়া জুয়েলকে বুকে জড়িয়ে কুশল বিনিময় করেন অন্য আর্জেন্টাইন সমর্থকরা।
জুয়েল রানা জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন। দীর্ঘদিন ধরে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের অভিনয়ে বিরক্ত হয়ে দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলেন। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হন। সেই অনুভূতি থেকে ব্রাজিল সমর্থক থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দেন। এলাকাবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে ফেলে আর্জেন্টিনার জার্সি পরেন। এ সময় জুয়েল রানাকে নিয়ে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকরা

ডিসি৭১/২২/ইয়াছমিন

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *