শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বান্দরবান সদর থেকে কেএনএফের আঞ্চলিক নারী সমন্বয়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :  পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি অঞ্চলের প্রধান নারী সমন্বয়ক আকিম বমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৭ মে) ভোরে বান্দরবান সদরের লাইমিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসান। তিনি জানান, বান্দরবান সদর ইউনিয়নের লাইমিপাড়ায় অভিযান চালিয়ে আকিম বমকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কেএনএফ সদস্য সন্দেহে এ পর্যন্ত ২৫ নারীসহ ৮৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, ২০২৩ সালের কান্না রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যয়নকালে বন্ধু মাইকেলের কথায় উদ্বুদ্ধ হয়ে কেএনএফের প্রশিক্ষণে যেতে আগ্রহ প্রকাশ করেন আকিম বম। পরে তিনি রোয়াংছড়ির গহিন পাহাড়ি জঙ্গলে কেডিওন নামে একটি প্রশিক্ষণ ক্যাম্পে যান। সেখানে আরও ৫০ জনের মতো নারী সদস্য প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে বান্দরবান সদর ও রোয়াংছড়ি এলাকায় তিনি সদস্য সংগ্রহের কাজ করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *