শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ আটক ১ !!

মো শাহীন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬ টার দিকে ঘুমধুম মিয়ানমার সীমান্ত ঘেঁষা জামালের ঘের নামক এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে করা হয়
আটক রোহিঙ্গা যুবক – রোহিঙ্গা ক্যাম্প এফডিএমএন ক্যাম্প-৮ (ইস্ট) ব্লক – বি / ৭৪ এর বাসিন্দা মো: হোসেন আহমদ এর ছেলে, মোহাম্মদ শহিদ  (১৯)
বিজিবি সূত্রে জানা যায়, গোপনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযান দল জামালের ঘের এলাকায় দৃষ্টি রাখে। ভোর ৬টা ১০ মিনিটে একটি ব্যাগ কাঁধে নিয়ে এক যুবক সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা হয়।
বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কক্সবাজার (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান , মাদকের বিরুদ্ধে বিজিবি’র অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক যুবককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *