শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

লামায় নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজের তিনদিন পর মো. মকসেদুল হক (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে মাতামুহুরী নদীর চম্পাতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মো. মকসেদুল হক উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি পাড়ার বাসিন্দা মো. খোকা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকাল ৩টার দিকে মো. মকসেদুল হকসহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি যাচ্ছিল।

এসময় অপর দুই যুবক সাঁতার কেটে পারে উঠতে পারলেও মকসেদুল হক প্রবল স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলের আশাপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও মকসেদুল হককে উদ্ধার করতে পারেননি।

একপর্যায়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরী নদীর চাম্পাতলীস্থ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর সংলগ্ন এলাকা হয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা লাশটি উদ্ধার করেন।

পরে উদ্ধারকৃত লাশটি মো. মকসেদুল হকের বলে ছোট ভাই মশিউর রহমান সনাক্ত করেন। মৃত মকসেদুল হকের ছোট ভাই মশিউর রহমান জানান, গত শুক্রবার বিকেলে মকসেদুর হকসহ তিন বড় কলারঝিরি পাড়ার একটি দোকানে নাস্তা করতে যান।

সেখান থেকে ফেরার সময় স্রোতের টানে ভেসে যায় মকসেদুল হক। লাশ উদ্ধারসহ ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, মৃত্যুর ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মকসেদুল হকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *