শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকার কাগজী খোলা গ্রামে টুয়াক নীলাদ্রি লেক ও কাগজী খোলা পর্যটন গ্রাম শুভ উদ্বোধন করলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন সচিব মোকাম্মেল হোসেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড দুর্গম পাহাড়ী এলাকায় বাংলাদেশ টুরিযম বোর্ড, ইউ এনডিপি ও টয়াকের সার্বিক সহযোগিতায় পর্যটন গ্রামের শুভ উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর তিনি পর্যটন গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখে কাগজী খোলা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন নাইক্ষংছড়ির প্রতিটি জায়গায় পর্যটন শিল্পের বিশাল সম্ভবানা রয়েছে। তিনি এসব জায়গাকে কাজে লাগিয়ে কাজের সুযোগ সৃষ্টি করার আহবান জানান। তিনি সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় নাইক্ষংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস, থানা’র অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি,ইউ এন ডিপির কর্মকর্তা সহ অনেকে বক্তব্য রাখেন।
টুয়াকের ব্যবস্থাপনায় পর্যটন গ্রাম উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংবাদ কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদ সদস্য, সুশীল সমাজ, ও এলাকাবাসী।