শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পানি ভেবে খেয়ে ফেললো বিষ, প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক:

রাঙামাটির নানিয়ারচরে ভুলবশত পানি ভেবে বিষপান করে দিপু দেওয়ান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টায় নানিয়ারচর সদর ইউনিয়নের ব্যাঙমারা খোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দিপু দেওয়ান মহালছড়ি উপজেলার বাগমারা গ্রামের মনোতশ দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় দীপু দেওয়ান ভুলবশত পানি পানের বদলে বিষপান করে। স্থানীয়রা দীপুকে নানিয়ারচর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাঙামাটি সদর হাসপাতালে রেফার করেন। পরে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পী চাকমা পূর্বকোণকে বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি দুঃখজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *