শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বাইশারীতে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপন চাওয়া প্রতারক হারুন আটক

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে সোমবার ২০ জুন রাতে মোঃ হারুন,প্রকাশ ইমরান (১৬) নামের এক রাবার বাগানের শ্রমিক অপহরণ করা হয়েছে এমন সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার দিকনির্দেশনায় হারুন কে উদ্ধার করতে বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা শুরু করে দেয়। এক পর্যায়ে অপহৃত হারুনকে ২২ জুন রাত ৮ টার দিকে বাইশারী বাজার দেখতে পেয়ে সাথে সাথে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসেম তাকে উদ্ধার করে তদন্তে কেন্দ্রে নিয়ে যায়।
পুলিশ জিজ্ঞাসা করলে হারুন জানান তার পরিবার থেকে টাকা আদায় করার কৌশল হিসাবে অপহরণের নাটক সাজিয়েছেন তিনি।সে সিএনজি যোগে ইদগড় ইদগাও হয়ে কক্সবাজার চলে যায় তার সাথে আর লোকজন ছিল।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ( ওসি) টান্টু সাহা জানান. দক্ষিণ বাইশারী মৃত্যু মোঃ হাসেম প্রকাশ মিঠা হাসেমের ছেলে হারুন অপহরণ হয়েছে মর্মে তার বড় ভাই আমাকে জানালে আমি সাথে সাথে অভিযান শুরু করি। কিন্তু সেটা অপহরণ নয় অপহরণের নাটক সাজিয়ে পরিবার থেকে টাকা আদায় করার জন্য কৌশল করেছেন।তার সাথে কারা  কারা জড়িত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *