শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নাইক্ষ্যংছড়ি -মিয়ানমার সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেলের গোলাটি নিষ্ক্রিয়

নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমারের ঘুমধুম – তুমব্রু সীমান্তের নোয়াপাড়ায় পরিত্যক্ত অবস্থায় উদ্বার করা অবিস্ফোরিত মর্টারের গোলাটি নিষ্ক্রিয় করেছেন সেনা বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা।

শুক্রবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে রামু সেনানিবাস থেকে আসা সেনা বোমা বিশেষজ্ঞ দল এই অবিস্ফোরিত মর্টারের গোলাটি ধ্বংস করে নোয়াপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মাদ ভুট্টো সহ অনেকে।
অপরদিকে মিয়ানমার  সীমান্তের তুমব্রু বাজারের পার্শবর্তী রাস্তার কাছে আরো একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার ৯ ফেব্রুয়ারি  দুপরে অবিস্ফোরিত মর্টারশেলের গোলাটি পথচারীরা দেখতে পেয়ে বিজিবি কে খবর দেয়।
বর্তমানে উক্তস্থানে জনসাধারণ ও যান চলাচল সীমিত করেছে বিজিবি সদস্যরা।
স্থানীয় পথচারী সাইফুল ইসলাম জানান বাড়ী থেকে বাজারে যাওয়ার পথে অবিস্ফোরিত মর্টারের গোলাটি দেখতে পায়।
বর্তমানে সীমান্তের পরিস্থিতি মোটামোটি শান্ত অবস্থায় রয়েছে। তবে মাঝেমধ্যে মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় কিছু কিছু গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাংগীর আজিজ জানান, সীমান্ত পরিস্থিতি মোটামোটি শান্ত। তবে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবিস্ফোরিত গোলা পড়ে থাকায় শংকিত রয়েছে জনগন। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে।
গত ২ দিন যাবত আশ্রয় কেন্দ্রের আশ্রিত স্থানীয়রা নিজ বসতঘরে ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *