শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষনে ৮ গ্রামে ৪ শতাধিক পরিবার পানিবন্দি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে ৮ গ্রামের ৪ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার ২২ আগষ্ট ভোর রাত থেকে প্রবল বর্ষন শুরু হলে ইউনিয়নের ৮ গ্রামে পানিবন্দি হয় ৪ শতাধিক পরিবার। ভেসে যায় গরু, ছাগল, হাস মুরগী, নষ্ট হয়ে হয়ে ফসল। পানিতে ভেসে নিয়ে যায় দক্ষিন বাইশারী গ্রামের নুরুল আলমের বসতবাড়ি সহ কয়েকটি বাড়ী।
নুরুল আলম জানান, ভোর রাতের এক ঘণ্টা বৃষ্টিতে পুরো গ্রাম ডুবে যায়।
একই গ্রামের বাসিন্দা মোঃ জুনাইদ জানান তার বসত ঘরের ভিতরে প্রচুর পানি। হাস মুরগি পানিতে ভেসে গেছে। একটি গরু ও পানিতে ভেসে গিয়ে মারা যায়।
অপরদিকে বাইশারী ইউনিয়ন বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামির পক্ষ থেকে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে পানিবন্দি মানুষের পাশে গিয়ে খাবার সহযোগিতা করা হয়।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম জানান, ক্ষতি গ্রস্থ এলাকাগুলো পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আবহিত করেছেন এবং পানিবন্দি লোকদের জন্য খাবারের ব্যাবস্থা করা হয়েছে।
এলাকা ঘুরে দেখা যায় বাইশারী ইউনিয়নের ৮ টি গ্রামের ৪ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৮ টি গ্রামের মধ্যে রয়েছে পশ্চিম বাইশারী, দক্ষিন বাইশারী, মধ্যম বাইশারী, পুর্ব বাইশারী, নারিচ বুনিয়া, করলিয়ামুরা, গোদাম পাড়া সহ বাইশারী বাজারের প্রায় ১০ টি দোকানে পানি ঢুকে ব্যাাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া রাস্তাঘাট ও খালের বেড়িবাঁধ গুলু ভেংগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া জানান, ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জন্য প্রাথমিক ভাবে ২ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকার মানুষজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শনের পর আরো বরাদ্দ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *