advertisement

ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, ৪০ মিনিটের মধ্যে চালক আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৬, ০৮:৫১

ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, ৪০ মিনিটের মধ্যে চালক আটক
ছবি: সংগৃহীত

ঈদগাঁও সংবাদদাতা:

কক্সবাজারের ঈদগাঁওয়ে কচুভর্তি দ্রুতগামী ট্রাকের চাপায় আবদুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শাহ ফকির বাজার এলাকায় ঈদগাঁও থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার মাত্র ৪০ মিনিটের মধ্যে অভিযান চালিয়ে ট্রাকচালককে আটক এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে ঈদগাঁও থানা পুলিশ।

নিহত আবদুল্লাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মো. লোকমানের ছেলে। সে মমতাজুল উলুম আলিম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

featured banner

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বুধবার দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে আবদুল্লাহ রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী কচুভর্তি একটি দ্রুতগামী ট্রাক (নম্বর: কুষ্টিয়া-ট ১১-৩৪৫২) তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান শুরু করে। মাত্র ৪০ মিনিটের মধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে ট্রাকচালক জান্নাতুল নাঈমকে আটক করা হয় এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়।

আটক চালক জান্নাতুল নাঈম মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি শাহ ফকির বাজার এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ঈদগাঁওতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের হার্ডলাইন

ঈদগাঁওতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের হার্ডলাইন

চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তর পাড়া নিবাসী প্রবীণ মুরব্বি বদিউল আলম আর নেই,আজ বাদ আসর জানাজা

চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তর পাড়া নিবাসী প্রবীণ মুরব্বি বদিউল আলম আর নেই,আজ বাদ আসর জানাজা

কক্সবাজারে সমুদ্র  সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের অভিযোগে ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা,শুনানি আজ

কক্সবাজারে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের অভিযোগে ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা,শুনানি আজ

সর্বশেষ সংবাদ